বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১১

আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১৫

শেয়ার

 কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
কড়াইল বস্তিতে আগু।ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের নির্দিষ্ট কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। এর আগেও একাধিকবার কড়াইল বস্তিতে আগুন লেগেছিল।



আরও পড়ুন:

banner close
banner close