মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার স্ত্রী-ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪ ১৮:০৪

শেয়ার

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার স্ত্রী-ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর রশীদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা করেছে।

মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন-অর-রশীদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকা, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা ও হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো করা হয়েছে।



banner close
banner close