বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
১০ হাজার রোহিঙ্গাকে ফেরত, আরও পাঠাতে মিয়ানমারের সঙ্গে আলোচনায় মালয়েশিয়া পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ সন্ত্রাসী যবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ময়মনসিংহে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলে নতুন কমিটির দাবি: সভাপতি হিসেবে বাবুলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪ ১৪:৪৬

শেয়ার

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
বাইতুল মোকাররম মসজিদ ঢাকা।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, সোমবার বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী

এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশ ও সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, উপ-পরিচালকরা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।