শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৩

আপডেট: ১৬ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০

শেয়ার

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।

সোমবার সকাল ৭টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।

রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।



banner close
banner close