বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের তেজ কম হওয়ায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার রাতে দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা করা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। এ অবস্থায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টাতেও তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আরও পড়ুন:








