বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫৭

শেয়ার

জরুরি সংবাদ সম্মেলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন হবে।

উল্লেখ্য, রোববার ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।