বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

জাতীয় ঐক্য নিয়ে সংলাপ ডাকলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫১

শেয়ার

জাতীয় ঐক্য নিয়ে সংলাপ ডাকলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’র ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

এ তথ্য জানান।

সংলাপের অংশ হিসেবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

প্রেস সচিব বলেন, এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেয়া।

একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান প্রেস সচিব।



আরও পড়ুন:

banner close
banner close