মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
শিবির-ছাত্রদল কর্মসূচি ঘিরে বেরোবিতে ১৪৪ ধারা জারি হল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আলিয়া মাদরাসা, সংঘর্ষে আহত কয়েকজন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ

সংস্কার ছিলো বিপ্লবের মূল শর্ত, সংস্কার করেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১৯:২৭

শেয়ার

সংস্কার ছিলো বিপ্লবের মূল শর্ত, সংস্কার করেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের মূল শর্ত বা কথা ছিল সংস্কার। বর্তমান সরকার নির্বাচনের আগে সেই সংস্কার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি।

এ সময় সুইডিশ রাষ্ট্রদূতকে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসার পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে।

নোবেলজয়ী ড. ইউনূস বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে।

জাতির প্রত্যাশা পূরণ করা একটি বড় কাজ উল্লেখ করে ড. ইউনূস বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশাসহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি, কিন্তু খুব সতর্ক আছি।

অ্যাম্বাসেডর উইকস বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসন সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। আমাকে আশ্বস্ত করছি, আপনি যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।



banner close
banner close