মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
শিবির-ছাত্রদল কর্মসূচি ঘিরে বেরোবিতে ১৪৪ ধারা জারি হল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আলিয়া মাদরাসা, সংঘর্ষে আহত কয়েকজন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ

কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে: পলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১৭:৫১

শেয়ার

কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে: পলক
শুনানির জন্য পলককে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

কারাগারে ডিভিশন না দিয়ে কমডেম সেলে ফাঁসির আসামির সঙ্গে রাখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুলকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিতে তিনি এ অভিযোগ করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালতে শুনানির সময় পলককে আদালতে হাজির করা হয়। এ সময় পলক নিজে কিছু বলতে চান।

আদালত অনুমতি দিলে তিনি বলেন, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না। এ কারাগারের বেশিরভাগ আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত। আমাকে তাদের মধ্যে রাখা হয়েছে।

এ সময় আদালত পলককে অভিযোগটি লিখিত আকারে দাখিল করতে বলেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।



banner close
banner close