মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
মালয়েশিয়া সফর স্থগিত করে দেশে ফিরছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইলিয়াস আলীকে কীভাবে অপহরণ করেন জিয়াউল, আদালতকে জানান চিফ প্রসিকিউটর আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক খুলনায় হুমকির পর পরিবহন ব্যবসায়ীর বাড়িতে দুই রাউন্ড গুলি এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার; চীনা কর্মকর্তার মৃত্যুদণ্ড পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি চায় ২২,০০০ টাকা; মালিকদের প্রস্তাব ১৫,৭০০ জনসংখ্যা বাড়াতে অল্প বয়সে বিয়ের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

সাইফুল ইসলাম আলিফ হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ ১১:১৪

শেয়ার

সাইফুল ইসলাম আলিফ হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা
সাইফুল ইসলাম আলিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে।

শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। এ ছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছে। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা ঢাকা বলেন, ‘মঙ্গলবার আদালত এলাকার ঘটনায় শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাটি আমরা একেবারে যাচাই-বাছাই করে আসামি করেছি। এর আগে একই ঘটনায় আরও ৩টি মামলা হয়েছিল।’