মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখা শাহজালালের ভাইরাল ভিডিও ঘিরে রহস্য; সিসিটিভির ফুটেজ দেখে যা জানালো কর্তৃপক্ষ আওয়ামী দোসরখ্যাত পরিচালক নাসিরের রাজত্ব বার্ন ইনস্টিটিউটে! ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত ঢাবি উপাচার্যের সঙ্গে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ বেতন চাওয়ায় রাঁধুনিকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পুলিশ হেফাজতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি; না.গঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সাল গ্রেপ্তার

ইসলামি সংস্কৃতি নিয়ে কাজ করলে শিবির ট্যাগ দেয়া হতো: ফারুকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১৬:৪৯

শেয়ার

ইসলামি সংস্কৃতি নিয়ে কাজ করলে শিবির ট্যাগ দেয়া হতো: ফারুকী
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় ইসলামি সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে মৌলবাদী, জামায়াত শিবির আখ্যা দেয়া হতো।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অতীতে দেশটা পরিকল্পিতভাবে দুইভাবে ভাগ করা হয়েছিল। বাংলাদেশ সবার। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না। গান, বাজনা ও নাচকে সংস্কৃতি মনে করা হতো। এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে সেটাকে আমলে নেয়া হতো না।

১৯৯৩ সালে ‘বিষাদসিন্ধু’ নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামায়াত-শিবির ট্যাগ দেয়া হয়েছিল বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।

সকলের মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই চব্বিশের বিপ্লবে পুনরুজ্জীবিত হয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে পুলিশ ছিল না। কিন্তু বড় কোনো আইনশৃঙ্খলার অবনতি হয়নি। তাই সময় দিতে হবে। ভুল হলে ধরিয়ে দিতে হবে।