মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ৯ ভাদ্র, ১৪৩৩

রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১৭:০১

শেয়ার

রাজধানীতে ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি মাহমুদুর রাজী পরিচালিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। এছাড়া, পুরনো প্যাডেলচালিত রিকশাগুলোর মধ্যে অনেককেই ব্যাটারি সংযুক্ত করে যান্ত্রিক করা হচ্ছে।

রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা। রাজধানীর খিলগাঁও, মান্ডা, বাসাবো, মানিকনগর, রামপুরা, বাড্ডা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কদমতলী, সবুজবাগ, শ্যামপুর, ডেমরা, মোহাম্মদপুর, বছিলা, উত্তরা, ভাটারা, দক্ষিণখান, উত্তরখান, ময়নারটেক, মিরপুর, পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি।



banner close
banner close