মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪ ০৯:৫৫

শেয়ার

রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার ভোর পাঁচটার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় জানা না গেলেও প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি রিকশার যাত্রী ছিলেন এবং আহত ব্যক্তি ওই রিকশার চালক।

পল্টন থানার উপ-পরিদর্শক মো. আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে নিহতের বাড়ি চট্টগ্রাম।’



আরও পড়ুন: