সোমবার

৯ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব জাতি এখন বুঝতে পারছে কেন জামায়াত আগে গণভোট চেয়েছিলো: এহসানুল মাহবুব জুবায়ের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় সাঁড়াশি অভিযান শুরু হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাদিক কায়েমের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম

দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪ ১৩:১৩

শেয়ার

দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

তরুণরা আওয়াজ তুলেছেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ।’ এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।’

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।’ দেশের কল্যাণে সবাইকে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ড. ইউনূস।

তিনি আরও বলেন, ‘নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে। যেভাবে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের।’

শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। এতে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশ নেবেন।



banner close
banner close