শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী সাভারের আমিনবাজারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৯ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস জন্ম থেকে মৃত্যু, সর্বত্র ঘুষের ফাঁদ: সেবা পেতে অতিষ্ঠ সাধারণ মানুষ কৃষি খাতে খেলাপি ঋণ ছাড়াল ২০ হাজার কোটি টাকা, এক বছরে বৃদ্ধি ২৯০ শতাংশ ঢাকাসহ ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান, আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি

ধানমন্ডিতে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ১৪:৫৫

শেয়ার

ধানমন্ডিতে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ৮৫ বছর বয়সী কে এম আব্দুর রশিদ নামে এক প্রবাসী চিকিৎসক। আজ শুক্রবার ভোর রাতে ধানমন্ডির ৮/১-এর ২৯৪/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে আসা তার বাড়ির ভাড়াটিয়া বাঁধন জানান, ‘নিহত আব্দুর রশিদ লন্ডন প্রবাসী। গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন। তার স্ত্রী সুফিয়া রশিদও একজন চিকিৎসক। রাতের দিকে অস্ত্রসহ ডাকাত দল তার রুমে ঢুকে যায়। পরে দুইজনকে জিম্মি করে ডাকাত দল। এতে বাধা দিলে আব্দুর রশিদ ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ডাকাতরা।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আব্দুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানিয়েছি।’



banner close
banner close