বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রশ্নের জবাবে অসংলগ্ন ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক

জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ ০৮:২০

শেয়ার

জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ
প্রতীকী ছবি

জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হচ্ছে। এ উপলক্ষ্যে বিপ্লব-সংগ্রামে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী আজ বিশেষ কর্মসূচি আহ্বান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৪-এর বিপ্লবের প্রিয় সহযোদ্ধাগণ, ১৫ নভেম্বর জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষ্যে আমাদের অমর সংগ্রামে যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহিদ পরিবারের খোঁজখবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করছে।’