বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

পুলিশে ব্যাপক রদবদল, একসাথে ৬৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৮:৪১

শেয়ার

পুলিশে ব্যাপক রদবদল, একসাথে ৬৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। একসাথে ৬৪ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বদলীকৃত কর্মকর্তাদের মধ্যে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ। প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের তালিকা— প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২



banner close
banner close