বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

জবি শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হবে: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ১৬:০৬

শেয়ার

জবি শিক্ষার্থীদের সব দাবি পূরণ করা হবে: উপদেষ্টা নাহিদ
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব দাবি যৌক্তিক জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য দাবির প্রতি অবশ্যই সম্মান রাখতে হবে। সব দাবি পূরণ করা হবে।

আন্দোলনরত জবি শিক্ষার্থীদের কথা শুনতে সোমবার বিকেল ৩টার দিকে সচিবালয়ের সামনে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সেখানে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের দাবি শুনেন এবং দাবি পূরণের আশ্বাস দেন।

এর আগে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ ৩ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের পার্শ্ববর্তী শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করতে থাকেন জবি শিক্ষার্থীরা।



banner close
banner close