বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়া নিয়ে সারজিসের ক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ ০৭:১৬

শেয়ার

উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়া নিয়ে সারজিসের ক্ষোভ
ছবি: সংগৃহীত

রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নেন। এরপরই দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সারজিস।

সারজিস আলম তার স্ট্যাটাসে বলেন, (এখন পর্যন্ত) শুধু একটা বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা (হয়েছেন)। অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতার স্ট্যাটাসের পর কমেন্ট বক্সেও শুরু হয় নেটিজেনদের সমালোচনার ঝড়। অনেকেই তার সাথে একমত প্রকাশ করেন।

প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকীর পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার নানা ছবি ও লেখা ভাইরাল হতে শুরু করে। সমালোচনা থেকে বাদ যায়নি ব্যবসায়ী সেখ বশির উদ্দিনও।



banner close
banner close