বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

বঙ্গভবনে শপথ নিচ্ছেন নতুন ৩ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ১৯:২৫

আপডেট: ১০ নভেম্বর, ২০২৪ ১৯:৩৭

শেয়ার

বঙ্গভবনে শপথ নিচ্ছেন নতুন ৩ উপদেষ্টা
ফাইল ছবি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন তিনজন যুক্ত হচ্ছেন।

শপথ গ্রহনের জন্য নতুন উপদেষ্টারা বঙ্গভবনে পৌঁছেছেন। সেখানে রাষ্ট্রপতি তাদের শপথপাঠ করাবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ২১ সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলেও এবার আরও ৩ জন যুক্ত হচ্ছেন। যার ফলে পরিষদের মোট সদস্য সংখ্যা ২৪ জনে পরিণত হবে।

একনজরে দেখে নিন উপদেষ্টা পরিষদে নতুন করে স্থান পেলেন যারা-

১. মোস্তফা সারোয়ার ফারুকী, চলচ্চিত্র নির্মাতা

২. মাহফুজ আলম, বৈষম্য বিরোধী আন্দোলন

৩. সেখ বশির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আকিজ-বশির গ্রুপ