বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

মধ্যরাতে হানিফ ফ্লাইওভারে ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ০৬:৪৯

শেয়ার

মধ্যরাতে হানিফ ফ্লাইওভারে ট্রাকে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে আগুন লাগার খবর পান। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে ট্রাকে কীভাবে আগুন লেগেছে এবং হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানাতে পারেনি পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।