শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী সাভারের আমিনবাজারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৯ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস জন্ম থেকে মৃত্যু, সর্বত্র ঘুষের ফাঁদ: সেবা পেতে অতিষ্ঠ সাধারণ মানুষ কৃষি খাতে খেলাপি ঋণ ছাড়াল ২০ হাজার কোটি টাকা, এক বছরে বৃদ্ধি ২৯০ শতাংশ ঢাকাসহ ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান, আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি

ট্রাম্পের দলেও ড. ইউনূসের বন্ধু আছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ ১৯:৫৩

শেয়ার

ট্রাম্পের দলেও ড. ইউনূসের বন্ধু আছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের জয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতির শিখরে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডেমোক্রেটিক ও রিপাবলিক দুই দলেই ড. ইউনূসের বন্ধু আছে জানিয়ে প্রেস সচিব বলেন, ট্রাম্পের জয়ে সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করি আমরা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে দেয়া ট্রাম্পের টুইট সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশ ইস্যুতে টুইট করেছেন তখন তিনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। আমরা মনে করি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে উনাকে ভুল তথ্য দেয়া হয়েছে। প্রেসিডেন্ট হয়ে তিনি নিশ্চয়ই এসব খতিয়ে দেখবেন। এ দেশে সংখ্যালঘু নির্যাতনের খবর খুব বেশি অতিরঞ্জিত।

এসময় তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প কেন সেই টুইট করেছেন তা তিনি জানেন। এটা নিয়ে আমরা ইতোমধ্যে বলেছি। আর নতুন করে বলার কিছু নেই।



banner close
banner close