শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী সাভারের আমিনবাজারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৯ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস জন্ম থেকে মৃত্যু, সর্বত্র ঘুষের ফাঁদ: সেবা পেতে অতিষ্ঠ সাধারণ মানুষ কৃষি খাতে খেলাপি ঋণ ছাড়াল ২০ হাজার কোটি টাকা, এক বছরে বৃদ্ধি ২৯০ শতাংশ ঢাকাসহ ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান, আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি

চাঁদাবাজদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ ১৪:১৩

আপডেট: ৬ নভেম্বর, ২০২৪ ১৫:০৬

শেয়ার

চাঁদাবাজদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয়। চাঁদাবাজরা যত বড়ই প্রতাপশালী হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না।’

দেশে বর্তমানে চাঁদাবাজি বেড়ে গেছে বলে এক সাংবাদিক উপদেষ্টাকে জানালে তিনি বলেন, ‘রাস্তা দখল করে দোকান দেয়া হচ্ছে।’

রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মোহাম্মদপুরের মতোই গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনব।’



banner close
banner close