বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

বায়ু দূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪ ১৩:৪০

শেয়ার

বায়ু দূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বায়ু দূষণ রোধে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে এবার গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এ নিয়ে অধিদফতরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বায়ুদূষণ রোধে নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না বলেও নিশ্চিত করেন সৈয়দা রিজওয়ানা হাসান। পূর্বে একই জায়গায় অসংখ্য ইটভাটার অনুমোদন কীভাবে দেয়া হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এদিন পরিবেশ অধিদফতরের নিজস্ব সক্ষমতা বাড়ানোর প্রতিও জোর দেন পরিবেশ উপদেষ্টা।

এ সময় বিশ্ব ব্যাংকের পরিবেশ ব্যবস্থাপক ক্রিস্টান পিটার জানান, ২০৩০ সালের মধ্যে বায়ুদূষণ রোধের টার্গেট পুরণ করতে হলে এখন থেকে কাজ করতে হবে।