শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী সাভারের আমিনবাজারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৯ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস জন্ম থেকে মৃত্যু, সর্বত্র ঘুষের ফাঁদ: সেবা পেতে অতিষ্ঠ সাধারণ মানুষ কৃষি খাতে খেলাপি ঋণ ছাড়াল ২০ হাজার কোটি টাকা, এক বছরে বৃদ্ধি ২৯০ শতাংশ ঢাকাসহ ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান, আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি

গণঅভ্যুত্থান পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই: আলী রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১৭:৪৭

শেয়ার

গণঅভ্যুত্থান পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই: আলী রিয়াজ
সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ।

রোববার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী রিয়াজ একথা বলেন।

আলী রিয়াজ বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। এর বাইরে গিয়ে বা এই ইতিহাসকে পাশ কাটিয়ে আমরা জাতি হিসেবে কিছুই করতে পারব না। আমি মনে করি চব্বিশের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে লিপিবদ্ধ করা শুধু জরুরি নয়, অনিবার্যও বটে।

সংবিধান সংস্কার কমিশনসহ বর্তমানে যা কিছু হচ্ছে সবকিছুই হাজারো মানুষের আত্মদানের ফসল জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদীরা ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করেছে এবং তার বিপরীতে সাধারণ ছাত্র-জনতা যে ভূমিকা পালন করেছে, তা যদি উল্লেখ না থাকে তাহলে সংবিধানে কী লিপিবদ্ধ করব? কেন আমরা এতো মানুষের আত্মত্যাগ দেখলাম, তা তো লিপিবদ্ধ অবশ্যই করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি সংবিধানে রাখতে হবে। কারণ গণঅভ্যুত্থাণ না হলে এই কমিশন হতো না।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার কমিটিতে যারা আছেন, তারা প্রত্যেকেই সংবিধান নিয়ে দীর্ঘ বছর যাবৎ কাজ করেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত প্রায় দুই-আড়াই বছর যাবৎ চেষ্টা করেছি সংবিধানটাকে বোঝার। সুতরাং এই কমিশনকে অভিজ্ঞতাহীন বলার কোনো সুযোগ নেই। কমিশন এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বা নেবে না। সবমিলিয়ে কমিশনই সংবিধান সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এসময় তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংস্কারের সুপারিশ তুলে ধরবে কমিশন।

তবে, কোন পদ্ধতি কাজ করা হবে সে বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান।



banner close
banner close