শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী সাভারের আমিনবাজারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৯ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস জন্ম থেকে মৃত্যু, সর্বত্র ঘুষের ফাঁদ: সেবা পেতে অতিষ্ঠ সাধারণ মানুষ কৃষি খাতে খেলাপি ঋণ ছাড়াল ২০ হাজার কোটি টাকা, এক বছরে বৃদ্ধি ২৯০ শতাংশ ঢাকাসহ ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান, আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি

আশুলিয়ায় শ্রমিক আন্দোলন: উস্কানির অভিযোগে গ্রেফতার ৪

প্রতিনিধি, সাভার

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১৬:২৯

শেয়ার

আশুলিয়ায় শ্রমিক আন্দোলন: উস্কানির অভিযোগে গ্রেফতার ৪
শ্রমিক আন্দোলনে উস্কানির অভিযোগে চার গ্রেফতার।

ঢাকার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে চার গার্মেন্টস শ্রমিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জালাল উদ্দিন।

গ্রেফতারকৃত শ্রমিকরা হলো আশুলিয়ার গিলডেন নভাস গার্মেন্টের চাকরিচ্যুত শ্রমিক ওয়াসিম উদ্দিন, মমিনুর রহমান, বাবুল মিয়া ও শাহিন আলম।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া সবাই কয়েক দিন আগে আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানি দিয়েছিলেন। মালিকপক্ষের দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।



banner close
banner close