শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী সাভারের আমিনবাজারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৯ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস জন্ম থেকে মৃত্যু, সর্বত্র ঘুষের ফাঁদ: সেবা পেতে অতিষ্ঠ সাধারণ মানুষ কৃষি খাতে খেলাপি ঋণ ছাড়াল ২০ হাজার কোটি টাকা, এক বছরে বৃদ্ধি ২৯০ শতাংশ ঢাকাসহ ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান, আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি

আদানির আল্টিমেটাম, বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১৬:১৩

শেয়ার

আদানির আল্টিমেটাম, বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ আদানির।

বকেয়া পরিশোধ না করা হলে ৭ নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে বাংলাদেশকে জানিয়েছে ভারতীয় বিদ্যুৎ উৎপাদক আদানি পাওয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত ৩১ অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি বিপিডিবি।

এর আগে, বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার আদানির গোড্ডা প্ল্যান্ট এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। পায়রা, রামপাল ও এসএস পাওয়ার ওয়ানসহ অন্যান্য বড় কারখানাগুলোতেও জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমে গেছে।

খাতসংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।

উল্লেখ্য যে, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আদানি ভারতে অভ্যন্তরীণ বাজারে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করে। এর জন্য ভারত সরকারও এরই মধ্যে নীতিমালা পরিবর্তন করেছে।



banner close
banner close