শুক্রবার

২২ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম রামিসা হত্যাকাণ্ড : আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী সাভারের আমিনবাজারে ৬বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৯ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার, দ্রুত বিচার ও আইন সংশোধনের আশ্বাস জন্ম থেকে মৃত্যু, সর্বত্র ঘুষের ফাঁদ: সেবা পেতে অতিষ্ঠ সাধারণ মানুষ কৃষি খাতে খেলাপি ঋণ ছাড়াল ২০ হাজার কোটি টাকা, এক বছরে বৃদ্ধি ২৯০ শতাংশ ঢাকাসহ ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান, আরও ৫৩ জনকে বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি

ভোট সংগ্রহের উদ্দেশে টুইট করেছিলেন ট্রাম্প: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১৫:৫২

আপডেট: ৩ নভেম্বর, ২০২৪ ১৫:৫২

শেয়ার

ভোট সংগ্রহের উদ্দেশে টুইট করেছিলেন ট্রাম্প: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্দেশ্য ছিল কিছু ভোট সংগ্রহ করা বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশ সরকার তার কথার সঙ্গে একমত পোষণ করে না বলেও জানিয়েছেন তিনি।

রোববার সাভারে দুই দিনব্যাপী ‘সুন্নাহ কনফারেন্সের’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর দেশটি। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই টুইট যৌক্তিক নয়।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে থাকা সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত নিরাপদে আছেন। ধর্ম অনুশীলন ও ধর্ম চর্চার ক্ষেত্রে কোনো বাধা নেই। সম্প্রতি জন্মাষ্টমী ও দুর্গাপূজা অত্যন্ত নিরাপদে পালন করেছেন তারা। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তারা কিছু দাবির কথা জানিয়েছেন। সেগুলো সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে।



banner close
banner close