বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪ ১১:৪৭

শেয়ার

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় বৃহস্পতিবার সকালে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভরত গার্মেন্টসকর্মীরা।

মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার একাধিক কারখানা থেকে হাজারো গার্মেন্টসকর্মী সড়কে অবস্থান নেয়। তারা চাকুরিচ্যুতি ও একটি স্থানীয় পোশাক নির্মাণ কারখানা বন্ধের প্রতিবাদ জানায়।

এ সময় তারা পুলিশ ও সেনাবাহিনীর দুইটি পরিবহনে অগ্নিসংযোগ করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।

স্থানীয়রা জানিয়েছেন, এই সংঘাত প্রায় এক ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মিরপুর ট্র্যাফিক বিভাগের কর্মকর্তারা জানান, মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনীর পরিবহন মোতায়েন থাকায় সকাল ১১টা পর্যন্ত সেখানে আসা গাড়িগুলোকে আগানোর অনুমতি না দিয়ে ভাষানটেক এলাকার দিকে যেতে বলা হয়। এ সময় শুধু মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এলাকার মধ্যে গাড়ি চলাচলের অনুমতি দেয়া হয়।

সকাল ১১টার পর উল্লিখিত এলাকাগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।