বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ আসিব-আসিব বলে কতদিন পার হবে, শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ও ১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের উদ্যোগ ইনকিলাব মঞ্চের স্মৃতিতে আলী আহসান মুজাহিদ; হাসিনার রোষাণলে প্রস্থান এক ‘বিপ্লবী’র ডেঙ্গুতে প্রাণ গেলো আরও দুইজনের; হাসপাতালে ভর্তি এক হাজার ১৫২ অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি, বিজিবির সাবেক সদস্যের ১৩ বছরের কারাদণ্ড রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত তিন

ঘূর্ণিঝড় দানা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ ১২:০৬

শেয়ার

ঘূর্ণিঝড় দানা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় দানা নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। ঘূর্ণিঝড় দানার বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান এ আবহাওয়াবিদ।

তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা বুধবার দিবাগত রাত ৩টার দিকে শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড় দানার কারণে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। তবে শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানান তিনি।

বজলুর রশিদ আরও বলেন, ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় দানা এখন মংলা থেকে ৪৮৫, পায়রা থেকে ৪৭৫ কিলোমিটার দূরে আছে। কক্সবাজার থেকে ৪৫৫ আর চট্টগ্রাম থেকে ৫৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।