মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১০:২৯

শেয়ার

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ছবি: সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

করিমপুর হাইওয়ে পুলিশের (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।