বুধবার

৪ মার্চ, ২০২৬ ১৯ ফাল্গুন, ১৪৩২

চুরি হওয়া সম্পদ উদ্ধারের বিষয়ে ঢাকা ও ওয়াশিংটন আলোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ১৯:৩৬

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৪ ১৯:৩৮

শেয়ার

চুরি হওয়া সম্পদ উদ্ধারের বিষয়ে ঢাকা ও ওয়াশিংটন আলোচনা
প্রতীকী ছবি।

দুর্নীতি দমন, অর্থ পাচার রোধ মোকাবিলা এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন বিষয়ক বৈশ্বিক সমন্বয়ক শেলবি স্মিথ-উইলসনের মধ্যে বৈঠকে এ আলোচনা হয়।

আলোচনায় সংস্কারের জন্য প্রযুক্তিগত ও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) চুক্তি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় বাড়ানোর বিষয়টিও ওঠে আসে।

আলোচনায় স্বচ্ছতা ও সুশাসনের জন্য যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও মিডিয়ার সম্পৃক্ততা বিষয়ে বিশেষ মনোযোগ দেয়া হয়।

পররাষ্ট্র সচিব তার ওয়াশিংটন সফরের আগে নিউইয়র্ক সফর করেন। তিনি সোমবার ওয়াশিংটন ত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন।



banner close
banner close