বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ০৮:৪০

শেয়ার

বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা
তানজিল জাহান ইসলাম তামিম। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্ট আবাসিক এলাকায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিক তানজিল জাহান ইসলাম তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি ডেভেলপার কোম্পানির লোকজনের বিরুদ্ধে। নিহত তামিম বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন।

তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তামিমের মহানগর প্রজেক্টের বাসায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। ঘটনার পর জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভলপার কোম্পানির সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের একটি বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই লোকজন তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তামিমের পরিবারের দাবি, প্লিজেন্ট প্রোপার্টিস নামে ওই কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে।

হাতিরঝিল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এই ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। আমি এসেছি মাত্র দেড় মাস। ঘটনার পর আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। চারজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।’