শুক্রবার

১৬ জানুয়ারি, ২০২৬ ৩ মাঘ, ১৪৩২

রোববার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ০৯:৪৬

শেয়ার

রোববার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি তার স্ত্রী ডা. রেবেকা সুলতানাকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কূটনীতিক, হিন্দু সম্প্রদায়ের সিনিয়র সাংবাদিকসহ প্রায় ১ হাজার ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।



banner close
banner close