বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ০৯:১২

আপডেট: ৯ অক্টোবর, ২০২৪ ০৯:৪৮

শেয়ার

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে
কোলাজ: বাংলা এডিশন

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মিয়ানমার সীমান্তের অংশ থেকে মাছ ধরার ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। সোমবার বিকেলে নাফ নদীর শাহপরীর দ্বীপ নাফনদীর অংশে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

আটক জেলেরা হলেন– শাহপরীর দ্বীপের আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া, জালিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. আলম, আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া, মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ।

সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘সোমবার বিকেলে শাহপরীর দ্বীপ এলাকার ৫ জন জেলে ট্রলারে করে মাছ ধরতে নাফ নদীতে যায়। পরে তারা শাহপরীর দ্বীপের অংশের নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করলে আরাকান আর্মি ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে যায়।’

এ ব্যাপারে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।’

জেলেদের ফিরিয়ে আনতে আলোচনা চলমান বলেও জানান তিনি।