বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার পঞ্চাশ হাজার টাকা করে পাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১৭:৪৩

শেয়ার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার পঞ্চাশ হাজার টাকা করে পাবে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে নিহত ১০৫ শিশুর পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংতে তিনি এ কথা বলেন।

শারমিন মুরশিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।
এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা।
এ ছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১ কোটি ২০ লাখ সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে ৪৩ শতাংশ ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুরশিদ।
তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর ৪৩ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ত্রুটি মুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে।