রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু; হাসপাতালে ভর্তি দুই হাজার ২৪৯ ১৯৯৩ সালে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশে হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩৫৬ ফ্যাসিস্ট শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আ,লীগ নেতার বিরুদ্ধে নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: শফিকুর রহমান

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে দিশেহারা মানুষ

প্রতিনিধি,রংপুর

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪২

আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:২৬

শেয়ার

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে দিশেহারা মানুষ
তিস্তার ভাঙনে দিশেহারা মানুষ। ছবি: বাংলা এডিশন

ভারতের পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের ভারি বৃষ্টির ফলে রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। ফলে আতঙ্কে দিন পার করছে তিস্তা পাড়ের মানুষ।

রবিবার রংপুর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও তিস্তা নদীর পানি বাড়ছে। শনিবার সন্ধ্যা ছয়টায় পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরে পানি বাড়তে থাকে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চল তলিয়ে প্রায় ২৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

স্থানিয়রা জানায়, বৃষ্টি না হলেও ভারতের উজান থেকে নেমে আসা পানি ডালিয়া ব্যারেজ দিয়ে ছেড়ে দিলে প্রতিবছর বন্যা হয় রংপুরের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা-উপজেলায়। এতে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি, ক্ষেতের ফসলসহ হাজার কোটি টাকার সম্পদ।

এই অবস্থা থেকে রক্ষা পেতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে জানিয়েছে এসকল এলাকার জনপ্রতিনিধিরা। কিন্তু কয়েকদফা আন্দোলন সমাবেশ করেও বিগত সরকারের খামখেয়ালিতে তিস্তা মহাপরিকল্পনা সফল করতে পারেনি তিস্তা পাড়ের মানুষজন।