রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু; হাসপাতালে ভর্তি দুই হাজার ২৪৯ ১৯৯৩ সালে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশে হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩৫৬ ফ্যাসিস্ট শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আ,লীগ নেতার বিরুদ্ধে নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: শফিকুর রহমান

আদালতে সাংবাদিক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১৯

শেয়ার

আদালতে সাংবাদিক মাহমুদুর রহমান
সাংবাদিক মাহমুদুর রহমান। ছবি: সংগৃহীত

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের মাধ্যমে জামিনের আবেদন করতে আদালতে উপস্থিত হয়েছেন দৈনিক 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করার জন্য সকাল সাড়ে ১০টার পর আদালতে হাজির হয়েছেন তিনি।

এর আগে প্রায় সাড়ে ৫ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে শুক্রবার দেশে ফিরেন মাহমুদুর রহমান।

এসময় তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের বাইরে সমবেত হয় সহস্রাধিক ছাত্র-জনতা। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই, কালচারের লড়াই।