রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু; হাসপাতালে ভর্তি দুই হাজার ২৪৯ ১৯৯৩ সালে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশে হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩৫৬ ফ্যাসিস্ট শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আ,লীগ নেতার বিরুদ্ধে নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: শফিকুর রহমান

লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি; উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫৭

আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০০

শেয়ার

লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি; উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছেন বলে জানিয়ে বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদের ওই পোস্টে ‘জাতীয় ক্রীড়া পরিষদের’ অনেকগুলো ফাইলের একটি ছবি দেখা যায়। সেখানে দেখা যায়, অফিসে ফাইলের স্তূপ জমে আছে।

ছবির ওপরের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।’

অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন।’

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে তদবিরে বিরক্তের কথা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানা রকম তদবির নিয়ে। আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে।