রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু; হাসপাতালে ভর্তি দুই হাজার ২৪৯ ১৯৯৩ সালে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশে হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩৫৬ ফ্যাসিস্ট শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আ,লীগ নেতার বিরুদ্ধে নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: শফিকুর রহমান

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৪

শেয়ার

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিরতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এছাড়া এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থনের’ কথা জানিয়েছেন সে সব দেশের রাষ্ট্রপ্রধানরা।