মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

আজও বন্ধ ৫৫ পোশাক কারখানার উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৯

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩০

শেয়ার

আজও বন্ধ ৫৫ পোশাক কারখানার উৎপাদন
ফাইল ছবি

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি কারখানার উৎপাদন আজও বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। সেসব কারখানায় উৎপাদন চলছে।

শিল্প পুলিশ জানিয়েছে, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে।

শ্রমিক বিক্ষোভে মুখে আজও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। অপরদিকে ৯টি কারখানায় সাধারণ ছুটি দেয়া রয়েছে।