রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু; হাসপাতালে ভর্তি দুই হাজার ২৪৯ ১৯৯৩ সালে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশে হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩৫৬ ফ্যাসিস্ট শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আ,লীগ নেতার বিরুদ্ধে নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: শফিকুর রহমান

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৫২

শেয়ার

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না: রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইলিশ রপ্তানির পর বাংলাদেশ সরকার তার প্রাপ্য টাকা পাবে।

সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ইলিশ এখনও যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যেই দেশে দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এমন ধারণা ঠিক নয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেকে সমর্থন দিয়েছে। প্রতিবেশীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতে হবে। আমরা চাই না, সেই ধারাটা বন্ধ হয়ে যাক।