বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
রাসুলের আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রশ্নের জবাবে অসংলগ্ন ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক

তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদ থেকে নাম প্রত্যাহার করলেন মতিউর রহমান চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৪৫

শেয়ার

তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদ থেকে নাম প্রত্যাহার করলেন মতিউর রহমান চৌধুরী
মতিউর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বরাবর এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে মতিউর রহমান চৌধুরী আরও জানান, দায়িত্ব পাওয়া সম্মানের হলেও বর্তমান পরিস্থিতিতে তিনি এ দায়িত্ব পালন করতে অসমর্থ। তিনি পদত্যাগ না করে নাম প্রত্যাহার করছেন বলে উল্লেখ করেন চিঠিতে।

এর আগে, গত রবিবার তাকে এ পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।