শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:২৭

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৫

শেয়ার

৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া
পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে সিএমএম আদালতের গারদখানায় নেয়া হয়।

হত্যা মামলায় তার বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৭ দিনের অনুমতি প্রদান করে।

এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার হন তিনি।

২০১৫ সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়ের করা খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।