রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:২৭

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:২৭

শেয়ার

মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ
মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ। ছবি: সংগৃহীত

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ডিএমটিসিএল এমডির পদে থাকা এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করে অবসরে যাওয়ার পর তাঁকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

অপরদিকে ডিএমটিসিএলের নতুন এমডি হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাঁকে এমআরটি ৫–এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।



banner close
banner close