রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় ছয় দফা দাবিতে ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে তেজগাঁও, সাত রাস্তা ও হাতিরঝিল এলাকায় যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সোমবার সকাল থেকেই ওই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত প্রায় পুরো রাস্তা যানজটে স্থবির হয়ে আছে। মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিরঝিলের আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি সমূহ-
১. কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না।
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।
৩. ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে।
৪. কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে।
৫. উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।
৬. উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
আরও পড়ুন:








