মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর শ্রী জয়ন্ত নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৪

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৬

শেয়ার

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর শ্রী জয়ন্ত নিহত
বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার নামে বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের বয়স ১৫ বছর।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত কিশোরের বাবাসহ আরও একজন। হত্যার পর ওই কিশোরের মরদেহ সীমান্তের ওপারে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশে এই ঘটনা ঘটে।

জয়ন্ত কুমার উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- জয়ন্তের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ এবং একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমদ জানানা, নিহত কিশোরের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।



banner close
banner close