মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

বন্যা হতে পারে সেপ্টেম্বরেও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৮

শেয়ার

বন্যা হতে পারে সেপ্টেম্বরেও
প্রতীকী ছবি।

আগস্টের মতো সেপ্টেম্বর মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সেপ্টেম্বরের প্রথম দিন আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ ছাড়া সারা দেশে তিন-পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

এ ছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।



banner close
banner close