বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৪ ১৬:৫৭

আপডেট: ২৪ আগস্ট, ২০২৪ ১৭:৫৫

শেয়ার

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন।

শনিবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেন,‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করছে অনেক এনজিও। মূলত তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।’

সাম্প্রতিক নজিরবিহীন বন্যায় দেশের বন্যা কবলিত ১১ জেলার প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।