শনিবার

৩১ অক্টোবর, ২০২৬ ১৬ কার্তিক, ১৪৩৩

নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত, বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ২৩:৫০

শেয়ার

নিউইয়র্কে কিশোরীর জামার নিচে হাত, বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৫ বছর বয়সী এক কিশোরী রোগীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক বাংলাদেশি চিকিৎসক। ৭২ বছর বয়সী ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ডা. ফজল ইউসুফকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তৃতীয় মাত্রার যৌন নির্যাতনের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ১৫ বছর বয়সী ওই কিশোরী ছাড়াও ২০ বছর বয়সী এক তরুণীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

চিকিৎসকের বিরুদ্ধে প্রসিকিউটরদের অভিযোগ

কিশোরীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রসিকিউটরদের অভিযোগ, ৭২ বছর বয়সী ডা. ফজল ইউসুফ ওই কিশোরীর জামার নিচ দিয়ে আপত্তিকরভাবে হাত রাখেন। এ সময় তিনি কিশোরীকে বলেন, তুমি খুব সুন্দরী। তোমার উচিত আমার জন্য কাজ করা।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে চিকিৎসকের নিজের চেম্বারে এ ঘটনা ঘটে। চেম্বারটি তার বাড়ির ভেতরে অবস্থিত।

এ ঘটনায় বাংলাদেশি ওই চিকিৎসকের বিরুদ্ধে জোরপূর্বক স্পর্শ, যৌন নির্যাতন এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।